জয়পুরহাট কালাই এ থুপসারা সেলিমীয়া দাখিল মাদরাসা’য় শিক্ষার্থীদের বিদায়, দোয়ার প্রার্থনা। কালাই পৌরসভার একটি মাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থুপসারা সেলিমীয়া দাখিল মাদরাসা’য় ২০২৬ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী চাতাল ব্যবসায়ীক আব্দুর রউফ মন্ডল। উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক আতাউর রহমান, আজকের খবর ও মনিং পোস্ট এর জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম প্রমুখ। বিদায়ী বক্তব্য তিনি বলেন শিক্ষার ধারাকে অক্ষন্য রাখতে নিজেকে পরিবর্তনের মধ্যে রাখতে হবে, পড়াশোনার কোন বিকল্প নেই, এই জন্য রাতের শেষ ভাগ বেছে নিতে হবে। বক্তব্য প্রদান করেন সিনিয়র শিক্ষক আব্দুল করিম, সহকারি মৌলভী আব্দুল মতিন। প্রতিষ্ঠান প্রধান তার বক্তব্য নবী রাসুলের শিক্ষার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে দানশীল জাহাঙ্গীর হোসেন শিক্ষার্থীদের পুরুস্কৃত করেন। প্রতিষ্ঠানের সহ সুপার ওলি উল্লাহ ছাত্র-ছাত্রীদের উদ্দীপনা পুরুস্কার প্রদান করেন পরে দোয়া ও দুপুরের খাবারের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।




