মঙ্গলবার,১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র ভিত্তি প্রস্তর স্থাপন

ঝালকাঠি নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র  ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (৮মার্চ) দুপুর ১২টায় ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। ঝালকাঠি জেলা প্রবেশদ্বার নলছিটির কালিজিরা ব্রিজ সংলগ্ন নৌ-বাহিনীর সংরক্ষিত এলাকায় এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসময় নৌবাহিনী উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সামুদ্রিক গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মন্তব্য করেন। একটি প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন