পাকুন্দিয়ায় বৈশাখী উৎসব

পহেলা বৈশাখ!!! এ যেনো বাঙালির ইতিহাস আর ঐতিহ্যের একটি নাম। যা শত বছরের ঐতিহ্য নিয়ে এসে বাঙালির হৃদয়কে নাড়া দিয়ে যায়। সারাদেশে বৈশাখী উৎসবে কাটে দিনটি। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পৌরসভার উত্তরপাড়া গ্রামে পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী মোঃ আজহারুল হক তরুণ(তরুন মাস্টার)  আয়োজন করেন মনোরম এক বৈশাখী অনুষ্ঠানের। এতে আয়োজন করা হয় ছোট ছোট বাচ্চাদের মাঝে গান, নৃত্যের প্রতিযোগিতার। বড়দের মাঝেও বিভিন্ন খেলার আয়োজন করা হয়। সকলের জন্য উন্মুক্ত, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ‘হাঁড়ি ভাঙা ’। বিকেল তিনটায় আয়োজন করা হয় ঘুড়ি উৎসব। রঙ বেরঙ্গের ঘুড়িতে ছেয়ে যায় আকাশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন