লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ১নং ওয়ার্ডে মঙ্গলবার (৩১মার্চ) বেলা সাড়ে বারোটায় বিদ্যুৎ মিস্ত্রি মামুন (৪০) নামের একজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায় দুপুরে এক গ্রাহকের বিদ্যুৎ লাইন সংযোগ দিতে বিদ্যুৎ পিলারে উঠেন ওই মিস্ত্রি এবং সেখানেই বিদ্যুৎতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভোল্টে প্রথমে আটকা পড়ে। পরে পাকা রাস্তার উপর পড়লে কান দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকলে তাকে পাটগ্রাম উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে নিহত বলে ঘোষনা করেন।
হাসপাতালে ওই সময় কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম জানান বিদ্যুৎ স্পৃষ্টের রুগী রক্তাত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে ইসিজি করে জানা যায় রুগী নিহত হয়েছে। নিহত বিদ্যুৎ মিস্ত্রি মামুন দুইকন্যা সন্তানের জনক।




