রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়াতে একটি সেমাই ও বেকারি কারখানায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সোমবার দুপুর তিনটার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়াতে পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শিবু দাস এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন মানহীন পণ্য, আর্টিফিশিয়াল কালার ব্যবহার ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করে তা বাজারজাত করার আলামত পাওয়া যায়। মানহীন পণ্যসমূহ ও কৃত্রিম কালার জব্দ করে তা ধ্বংস করা হয় (যার আনুমানিক বাজার মূল্য ৫০,০০০ টাকার অধিক) এবং অভিযুক্ত ব্যক্তিকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন,পবিত্র রমজান মাসে উপজেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।




