ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ গ্যাস সিলিন্ডার গুদামে সিলগালা

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার নদী গবেষণা এলাকার একটি অ-বৈ-ধ গ্যাস সিলিন্ডার গুদামে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।  অভিযানে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও ব্যবসা পরিচালনার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা জননিরাপত্তার জন্য বড় হু*মকি হিসেবে বিবেচিত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গুদামটিতে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করা হচ্ছিল। সেখানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা, পর্যাপ্ত বায়ু চলাচল কিংবা বি/স্ফো/রণ প্রতিরোধের ন্যূনতম মানদণ্ড ও মানা হয়নি। ফলে যেকোনো সময় ভ/য়া/বহ বি-স্ফো-রণের আশঙ্কা ছিল, যা আশপাশের বসতবাড়ি ও সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারত।
অভিযানে আরও জানা যায়, প্রতিষ্ঠানটি বৈধ কাগজপত্র ছাড়াই ব্যবসা পরিচালনা করছিল এবং সরকারি নিয়ম-কানুন ও নিরাপত্তা বিধি লঙ্ঘন করছিল। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করে এবং গুদামটি তাৎক্ষণিকভাবে সি*ল*গালা করে দেয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভি/যান অব্যাহত থাকবে। একইসঙ্গে অ/বৈ/ধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ বা বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশি-য়া-রি দেওয়া হয়েছে।
সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রশাসন বলেছে, কোথাও অবৈধ গ্যাস মজুদ বা ঝুঁকিপূর্ণ কার্যক্রম চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন