কাহালু উপজেলার কর্ণিপাড়া এলাকার আলম গাড়ী মাঠে এক দুঃখজনক ঘটনা ঘটেছে। স্থানীয় কৃষক আসাদ আলীর মালিকানাধীন ২১ শতাংশ জমিতে চাষ করা ধানের ক্ষতি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, পারিবারিক কলহের জেরে মোঃ রাফাত আলী ও মিজানুর রাতের আঁধারে জমিতে ঘাস মারার ঔষধ প্রয়োগ করে ধানের ফসল নষ্ট করে দেয়।
ঘটনাটি কৃষক আসাদ আলীর জন্য আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তিনি কাহালু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এবং দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।




