বগুড়ায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘জনশক্তি সমাবেশ-২০২৬’ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের শহীদ টিটু মিলনায়তন-এ আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক জনশক্তি অংশগ্রহণ করেন।
সকাল ৯টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে নৈতিকতা ও শিক্ষার সমন্বয়ে আদর্শিক প্রজন্ম গড়ে তোলা সময়ের দাবি। তিনি সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুল্লাহ খন্দকার এবং সঞ্চালনায় ছিলেন সাইয়্যেদ কুতুব সাব্বির ও শাহরিয়ার হোসেন বিপ্লব।
সমাবেশে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— রিয়াজুল ইসলাম,
আমিরুল ইসলাম,
নূর মোহাম্মদ আবু তাহের,
মাওলানা মানছুর রহমান,
আ স ম আব্দুল মালেক,
অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ,
মাওলানা আব্দুল হক,
আবিদুর রহমান সোহেল এবং
অধ্যক্ষ শাহাবুদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নৈতিকতা ও আদর্শে বলীয়ান হয়ে ছাত্রসমাজের পাশে দাঁড়াতে হবে।
সমাবেশটি অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন