বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরা নিষিদ্ধ

দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা ৫৮ দিন ধরে চলবে এবং আগামী ১১ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে দেশের সমুদ্রসীমায় কোনো জেলেই মাছ ধরতে পারবেন না।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, মাছের প্রজনন বাড়ানো ও সামুদ্রিক সম্পদ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ড, নৌ-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এদিকে, নিষেধাজ্ঞার কারণে উপকূলীয় অঞ্চলের হাজার হাজার জেলে কর্মহীন হয়ে পড়েছেন। তাদের জন্য সরকার খাদ্য সহায়তা প্রদান করবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন