বড়পুকুরিয়ায় তিন মন্ত্রীর বৈঠক, পরিদর্শনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনি

 বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ১৭ বছরে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল। অথচ দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল বলে তিনি মন্তব্য করেন।
আজ ১২ মে মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি বোর্ড অফিসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত একান্ত বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে এমন কথা বলেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, বড়পুকুরিয়া কয়লা খনি এবং মধ্যপাড়া পাথর খনি কর্তৃপক্ষসহ দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজানুল হকসহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী বিকেল ৩টায় মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন এবং সেখানে বিদ্যমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন।
সফর শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মন্ত্রী মহোদয়গণ ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দর এর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন