বিশ্বের সকল বাঙালী ভাই এবং বন্ধুদের বাংলা নববর্ষ শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী।
সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা ও মানবাধিকার টিভি স্টাফ রিপোর্টার, প্রতিদিন সময় নিউজ ও টিভি স্টাফরিপোর্টার, আজকের খবর মাল্টিমিডিয়ার সংবাদদাতা চট্রগ্রাম, জনতা অনলাইন প্রেস ক্লাবে একজন সম্মানিত সদস্য নাসিরাবাদ চট্টগ্রাম।
আমরা যে বাঙালী , বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।
অন্য দিকে পহেলা বৈশাখ উদ্যাপন বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।
কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।
ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। আবার আসবে বৈশাখ মাস, চৈত্রের অবসানে। নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিবে প্রানে।
মনের সকল গ্লানি ভুলে, জীবন নতুন ভাবে গড়বে, আবার নতুন স্বপ্ন দেখবে নববর্ষের টানে। ঢাক ঢোল মাদলের তালে রং বেরঙের মনের দেয়ালে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে।
মুছে যাক সকল কলুষতা, শান্তির বার্তা পৌছে যাক বাঙালির প্রতি ঘরে ঘরে। নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, সুন্দর সমৃদ্ধ হোক আপনাদের আগামীর দিনগুলো।
শুভ নববর্ষ ১৪৩৩।




