“বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (২০) পরিবার ৮২,০০০০০/= লক্ষ টাকা অনুদান পেল

সড়ক চলাচলে দুর্ঘটনায় আহত ও নিহিত পরিবারের সহযোগিতায় পাশে দাঁড়ালেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। (বিআরটিএ)।
 চুয়াডাঙ্গা জেলা সার্কেল-এর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে মোট ৮২ লাখ টাকার এই অনুদান ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার চেকগুলো হস্তান্তর করেন।
এসময় তিনি সড়ক নিরাপত্তার বিষয়ে কঠোর বার্তা দিয়ে বলেন, মোটরসাইকেল আরোহীদের আরও সতর্ক হতে হবে এবং আইন মেনে চলতে হবে। অবৈধ ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আরও বলেন, দক্ষ চালকের অভাব ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। উন্নত বিশ্বের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, দুর্ঘটনা কমাতে চালক-যাত্রী উভয়েরই সচেতন ও দক্ষ হওয়া জরুরি এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. বি. এম. খালিদ হোসেন সিদ্দিকী, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম, জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মইনুদ্দিন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, অনেক সময় একটি পরিবারের আর্থিক ও সামাজিক ভিত্তিও নড়বড়ে করে দেয়। দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা ব্যয় এবং উপার্জনক্ষম কাউকে হারানোর পর পরিবারের সদস্যদের জীবনযাত্রায় অনিশ্চয়তা নেমে আসে। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে ৮২ লাখ টাকার সহায়তা তুলে দেওয়ার মধ্য দিয়ে দুর্ঘটনাকবলিত মানুষের পাশে রাষ্ট্রের দায়িত্বশীলতার বার্তা উঠে আসে। তবে আর্থিক সহায়তার পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়াও জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ক্যাশলেস লেনদেন বাড়াতে লালমনিরহাটে পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন ও সমাবেশ

​ক্যাশলেস লেনদেন নিশ্চিতকরণ এবং সার্বজনীন ‘বাংলা কিউআর’ (BANGLA QR) প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে লালমনিরহাটে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের সেনা মৈত্রী মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখা এই কর্মসূচির আয়োজন করে।   ​অনুষ্ঠানে ক্যাশলেস ব্যবস্থার সুফল ও ব্যাংকের আধুনিক সেবা নিয়ে বিশদ আলোচনা করা হয়। পূবালী ব্যাংক লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মধু বাবু রায়ের সভাপতিত্বে এবং শাখাটির অপারেশন ম্যানেজার আবু আতিক ইমতিয়াজের সঞ্চালনায় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মধু বাবু রায় নিজে। ​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​মোকছেদুর রহমান: সভাপতি, সম্মিলিত গোশালা রোড ব্যবসায়ী সমিতি ​শেখ শামীম আহমেদ: পরিচালক, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ​মাজেদুল ইসলাম: প্রেসিডেন্ট, লালমনিরহাট রোটারি ক্লাব।   ​প্রধান অতিথির বক্তব্যে শাখা ব্যবস্থাপক মধু বাবু রায় বলেন, “নগদ টাকার নির্ভরতা কমিয়ে নিরাপদ ও দ্রুত লেনদেন নিশ্চিত করাই বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ এক QR’ উদ্যোগের মূল উদ্দেশ্য। পূবালী ব্যাংক গ্রাহকদের যুগোপযোগী সেবা দিতে সর্বদা অঙ্গীকারবদ্ধ।”