বাগমারায় গলায় ফাঁস দিয়ে আব্দুল হান্নান নামে এক যুবকের আত্মহত

 রাজশাহীর বাগমারায় গলায় ফাঁস দিয়ে আবদুল হান্নান (৪৫) নামে এক অটোভ্যানচালক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হন আবদুল হান্নান। চিকিৎসার পর শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও মানসিকভাবে ভেঙে পড়েন। এ সময় তিনি মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। পরে পরিবারের পক্ষ থেকে তাঁর চিকিৎসার ব্যবস্থাও করা হয়।
মঙ্গলবার সকাল থেকে বাড়ির পাশে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বালু বহনের কাজ করছিলেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী-সন্তানের অগোচরে সেখান থেকে চলে যান। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি পানবরজে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের স্ত্রী রাহিমা খাতুন জানান, এর আগেও আবদুল হান্নান বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
ছেলে রায়হান হোসেন (২২) বলেন, “আজও আমরা একসঙ্গে কাজ করছিলাম। একটু সুযোগ পেয়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।”
স্থানীয় বাসিন্দা ও বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকেই আবদুল হান্নান মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন