বাগেরহাটে মশক নিধন ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাগেরহাটের দশানি পঁচা দিঘির পাড় সংলগ্ন শিশু সোধানাগার (সেভ হোম) এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সহযোগিতায় মশক নিধন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল বাতেন, জেলা প্রশাসক, বাগেরহাট। এ সময় তিনি বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত মশক নিধন কার্যক্রম অত্যন্ত জরুরি। প্রশাসনের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত উদ্যোগই পারে এই ঝুঁকি কমাতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অবঃ) মোঃ আল মামুন শেখ, সংগঠনের উপদেষ্টা ক্যাপ্টেন আব্দুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ নজরুল ইসলাম গাজী, সার্জেন্ট (অবঃ) মোঃ শামিম হাসান, কর্পোরাল (অবঃ) মোঃ রশিদ, সার্জেন্ট (অবঃ) মোঃ রেজাউল কবির রতন, সার্জেন্ট (অবঃ) মোঃ আব্দুল আলিম, সার্জেন্ট (অবঃ) মোঃ শাহিন মোল্লা এবং সংগঠনের আইন উপদেষ্টা কর্পোরাল (অবঃ) মোঃ মারুফ বিল্লাহ।

ক্যাম্পেইনে আরও বহু প্রবীণ অবসরপ্রাপ্ত সদস্য উপস্থিত ছিলেন।##

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন