শুক্রবার,৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জীবননগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ৩১ জন শিক্ষার্থীর বাই সাইকেল বিতর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায়  উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অষ্টম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী ৩১ শিক্ষার্থীর মধ্যে সাইকেল বিতরণ করেন।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা অ্যানি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জীবন নগর উপজেলা জামায়াতের বিভিন্ন নেতা কর্মী বৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অষ্টম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী ৩১ জন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় সাইকেল পেয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন