বোচাগঞ্জে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম ও অংশগ্রহণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মারুফ হাসানের আহ্বানে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রতিযোগিতার সার্বিক কার্যক্রম, অংশগ্রহণের নিয়মাবলি এবং নিবন্ধন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় জানানো হয়, ১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারীদের জন্ম তারিখ ০১ মে ২০১২ থেকে ০২ মে ২০১৪ সালের মধ্যে হতে হবে। প্রতিযোগিতা উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজনের আওতায় অংশগ্রহণকারীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার—মোট ৮টি খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি খেলায় অংশগ্রহণ করতে পারবে।
নিবন্ধনের জন্য প্রয়োজন হবে অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অভিভাবকের সম্মতিপত্র।
সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ এবং দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ক্রীড়া কার্যক্রমকে আরও বিস্তৃত করতে এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল ২০২৬। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা পর্যায়ে এসে আবেদন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন, ড. জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন ঝালকাঠির