বোরহানউদ্দিনের বোরহানগঞ্জ বাজারে অবৈধভাবে মজুতকৃত পেট্রোল জব্দ: ২২০ টাকা লিটারে বিক্রির দায়ে একজনকে আটক

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে অবৈধভাবে পেট্রোল  মজুত করে চড়া দামে বিক্রি করার অপরাধে ‘সবুজ স্টার’ নামক একটি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ মজুতকৃত তেল জব্দসহ দোকানের এক কর্মচারীকে আটক করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বোরহানগঞ্জ বাজারের তেল ব্যবসায়ী সবুজ স্টার দীর্ঘদিন ধরে পেট্রোল অবৈধভাবে দোকানে মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাধারণ মানুষের কাছে প্রতি লিটার পেট্রোল  ২২০ টাকা দরে (যা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি) বিক্রি করছিলেন তিনি।

 

আজ দুপুরের দিকে বিষয়টি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নজরে আসলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইউএনও মহোদয়ের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ কুমার স্যারের নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালীন ‘সবুজ স্টার’ দোকানের গুদাম থেকে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ পেট্টোল  উদ্ধার করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত মূল্যে পেট্রোল  বিক্রির সত্যতা মেলায় দোকানের একজন কর্মচারীকে আটক করে, পরে তাকে মুছলেকা নিয়ে ছেড়ে দেন।আর সবুজ স্টোরকে ১০ হাজার টাকা জড়িমানা করে।তবে অভিযানের সময় মূল মালিককে পাওয়া যায়নি।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ কুমার জানান:

“অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য আমাদের এই তদারকি অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

 

বর্তমানে জব্দকৃত পেট্টোল সরকারি নিলাম বা নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির প্রক্রিয়া চলছে এবং আটককৃত কর্মচারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাজারের সাধারণ ক্রেতারা প্রশাসনের এই দ্রুত ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন