ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার কাজ

সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিরুলিয়া রোডের পলু মার্কেট থেকে ভিশনের নামা পর্যন্ত ভাঙাচোরা রাস্তা নিজ অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল।
জানা গেছে, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সরকারি উদ্যোগে কাজ শুরু না হওয়ায় জনদুর্ভোগ লাঘবে রাসেল নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন। পুরো কাজটি তিনি নিজ অর্থায়নে বাস্তবায়ন করছেন এবং নিজে মাঠে দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করছেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিনের সমস্যার সমাধানে এগিয়ে আসায় তারা রাসেলের প্রতি কৃতজ্ঞ।
৮ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে মোঃ রাশেদুল ইসলাম রাসেলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের উদ্যোগ জনপ্রতিনিধি হওয়ার আগেই জনগণের পাশে দাঁড়ানোর মানসিকতা প্রকাশ করে।
এ বিষয়ে মোঃ রাশেদুল ইসলাম রাসেল বলেন, “জনগণের ভোগান্তি দেখে চুপ করে থাকতে পারিনি। নির্বাচন বা পদ নয়, মানুষের কষ্ট দূর করাই আমার প্রথম লক্ষ্য। যতদিন পারি মানুষের পাশে থাকব।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন