‎ব্রাহ্মণপাড়ায় গ্রাম আদালত কার্যক্রম নিশ্চিতকরণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়নে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত কার্যক্রম নিশ্চিতকরণে প্রচারণা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় চান্দলা ইউনিয়ন পরিষদের আয়োজনে চান্দলা বেদে পাড়ায় এই জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত কার্যক্রম নিশ্চিতকরণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে চান্দলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন (মুরাদ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বিল্লাল চৌধুরী। এসময় উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্য্যায়) এর সমন্বয়কারী মোঃ রমজান আলী, ইউনিয়ন পরিষদ অফিস সহকারি শ্রী উজ্জল চক্রবর্তীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সভায় সকল শ্রেণীর মানুষকে বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, প্রান্তিক জনগোষ্ঠী, জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল শ্রেণীর মানুষকে গ্রাম আদালত কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান অতিথিবৃন্দরা। উক্ত অবহিতকরণ সভায় ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন (মুরাদ) অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত নিশ্চিতকরণে পূর্ণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন ও সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসায় বরেন্দ্র প্রেসক্লাবের গোপন ইফতার ও বৈঠক ঘিরে বিতর্ক

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমারের বাসভবনে বরেন্দ্র প্রেসক্লাবের