ভোলায় আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার

ভোলার দৌলতখানে  দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৭ মে) চর মদনপুর থেকে আগ্নায়াস্ত্র উদ্ধার করা হয়।
 ভোলা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলার দৌলতখান থানাধীন চর মদনপুর সংলগ্ন এলাকায় আজ ৭ মে  বৃহস্পতিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোঃ লোকমান মেম্বারের বাড়ি তল্লাশি করে ১ টি দেশীয় একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। এসময় কোষ্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, উক্ত আসামিকে ইতোপূর্বে গত ২৫ এপ্রিল ২০২৫ কোস্ট গার্ড কর্তৃক অস্ত্রসহ আটক করা হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন