ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে নির্বিঘ্নে চলছে নিষিদ্ধ থ্রী হুইলার যান এবং ঝুঁকিপূর্ণ ভাবে উল্টো পথে চলছে এসব অটোরিকশা, সিএনজি। ইউটার্ণে নিয়ম না মানা এবং পার্শ্ব সড়ক থেকে প্রধান সড়কে প্রবেশের সময় মানা হচ্ছে না কোন নিয়ম-শৃঙ্খলা। এছাড়াও মহাসড়কে দূর পাল্লার বাস ও মালবাহী মোটরযানের সঙ্গে মহাসড়কে তীব্র প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব থ্রী হুইলার। এতে সড়কে দেখা যাচ্ছে চরম বিশৃঙ্খলা এবং মারাত্মক দুর্ঘটনার ও ক্ষতির শঙ্কা।




