ফরিদপুরের কোতোয়ালী থানায় মা-মেয়ে হ/ত্যা মা*ম*লার রহস্য উদঘাটন ও এক আ/সামিকে গ্রেফ/তারের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭মে রবিবার বেলা ১টায় কোতোয়ালী থানায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে মামলার বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফাতেমা ইসলাম এবং ডিআইও-১ ইন্সপেক্টর মোঃ মোশারফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাসসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৪ মে কোতোয়ালী থানাধীন চর মাধবদী ইউনিয়নের কালিতলা এলাকার একটি পুকুরপাড় সংলগ্ন স্থান থেকে মাটি চাপা অবস্থায় জাহানারা বেগম (৩০) ও তার শি-শু কন্যা সামিয়া (৫)-এর মর*দেহ উদ্ধার করা হয়। নিহ/ত জাহানারা বেগম রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকার বাসিন্দা।
এ ঘটনায় নিহতের স্বজন মোঃ লালন মোল্লা কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান এসআই (নিঃ) মোঃ আবুল বাশার মোল্লা।
তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ রাজবাড়ীর গোয়ালন্দ থানার বকারটিলা এলাকা থেকে মোঃ উজ্জ্বল খান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি মা-মেয়েকে হ/ত্যার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার আমিনবাজার এলাকার একটি ইটভাটায় কাজ করার সময় জাহানারা বেগমের সঙ্গে উজ্জ্বল খানের পরিচয় হয়। পরে তাদের মধ্যে পর-কী-য়া সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলো-ভন দিয়ে উজ্জ্বল খান জাহানারাকে ফরিদপুরে ডেকে নেয়।
গত ৪ মার্চ রাতে চর মাধবদী ইউনিয়নের কালিতলা এলাকার একটি নির্জন ছাপড়া ঘরে কথাকা*টাকাটির একপর্যায়ে উজ্জ্বল খান প্রথমে জাহানারা বেগমকে শ্বাস-রো-ধ করে হ/ত্যা করে। পরে ঘটনাস্থলে থাকা শি/শু সামিয়াকেও গ-লা টিপে হ//ত্যা করা হয়।
ঘটনার পর আসামি নিজ বাড়ি থেকে কোদাল এনে ছাপড়া ঘরের পাশে পৃথক দুটি গর্ত খুঁড়ে মা-মেয়ের মর/দেহ মাটি চাপা দেয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে নিহ+তদের ব্যবহৃত বোরকা, ওড়না, নেকাব, শিশু সামিয়ার পোশাক, একটি মালা, আসা*মির ব্যবহৃত মোবাইল ফোন এবং হ/ত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অ-স্ত্র ও কোদাল উদ্ধার করা হয়েছে।
মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




