বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরায় জুলাই আন্দোলনের ১০ শহীদ পরিবারের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সাক্ষাৎ ও কবর জিয়ারত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে মাগুরায় জুলাই আন্দোলনের ১০ শহীদের কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে উপহার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তারা শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আনোয়ার পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট।
নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে থেকে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা। একই সঙ্গে জেলা ছাত্রদলের নেতাকর্মীদেরও শহীদ পরিবারের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে থাকার আহ্বান জানান।
শহীদ মেহেদী হাসান রাব্বীর ভাই মো. ইদ্রিস হোসেন বলেন, “মেহেদী হাসান রাব্বি ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি বিএনপির জন্য নিবেদিতপ্রাণ একজন কর্মী ছিলেন। দলের প্রতিটি কর্মসূচি ও সভা-সমাবেশে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঘুষের টাকায় বিলাসবহুল রাজত্ব: দুদকের জালে সাবেক পিরোজপুর সদর সাব-রেজিস্ট্রার মোঃ আবদুর রব ওরফে মিন্টু মৃধা ও স্ত্রী নাছরিন আক্তার

সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ-দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জীবননগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ৩১ জন শিক্ষার্থীর বাই সাইকেল বিতর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায়