মাগুরায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মাগুরার স্টেডিয়ামপাড়ায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নামক একটি বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) মাগুরা শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডাঃ বুশরা নুর তুসি, ডাঃ রিয়াজ মাহমুদ হুদা, ডাঃ ফারজানা সুলতানা, ডাঃ মোঃ মুহিব সরকার, ডাঃ মোঃ সুমন রহমান, ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ, ডাঃ জীম সাগর, ডাঃ মহিউদ্দিন সুমন অনি এবং ডাঃ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর মাগুরা শাখার ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হিসাবরক্ষক মোঃ খাইরুল ইসলাম, সিনিয়র ক্রেডিট অফিসার মাকসুদুল আলম, ক্রেডিট অফিসার রাশেদুল ইসলাম, ক্রেডিট অফিসার আল আমিনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী বক্তব্যে শাখা ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসেন বলেন, “পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর সকল শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাগুরা শাখায় রোগীদের প্রেসক্রিপশন, ঔষধ, চক্ষু রোগীদের পাওয়ারযুক্ত চশমা ও চোখের ড্রপ বিনামূল্যে প্রদান করা হয়েছে।”
হিসাবরক্ষক মোঃ খাইরুল ইসলাম জানান, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে।
সিনিয়র ক্রেডিট অফিসার মোঃ মাকসুদুল আলম বলেন, “আমাদের শাখার গ্রাহকদের পাশাপাশি এলাকার মা ও শিশু এবং সকল বয়সী অতিদরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডাঃ কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন