মানিকগঞ্জে তালুক নগর খাল খনন কর্মসূচি উদ্বোধন

আজ ১৬ই মার্চ সোমবার সকাল সাড়ে দশ ঘটিকায় তালুক হাপানিয়া মৌজার ঐতিহ্যবাহী তালুকনগর গ্রাম থেকে উলাইল পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ খাল খনন কর্মসূচি শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা এমপি। মানিকগঞ্জ জেলায় একটি খাল খনন করার মাধ্যমে খাল খনন কর্মসূচি উদ্বোধন হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসকঃ নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ ১  আসনের সাংসদ সদস্য জনাব এস এ জিন্নাহ কবির। পরবর্তীতে অন্যান্য উপজেলায় গুরুত্বপূর্ণ সকল খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হবে। বিএনপি সরকারের অগ্রাধিকার প্রকল্প এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে এই কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হবে। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় অবস্থিত তালুকনগর গ্রামের সাধারণ জনগণ সৌভাগ্যবান। জেলার প্রথম খাল খনন কর্মসূচি তালুকনগর গ্রাম থেকে শুরু হলো। আয়োজনে: উপজেলা প্রশাসন, দৌলতপুর, মানিকগঞ্জ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন