গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জ্যোতিময় মণ্ডল বাবু অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রোববার (৯ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে জ্যোতিময় মণ্ডল বাবু বলেন, দীর্ঘদিন ধরে তিনি উজানী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে দলীয় কার্যক্রমে আগের মতো সক্রিয়ভাবে অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।




