মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

মোংলায় সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইজিবাইকের ধাক্কায় নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছে তার নিজ স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের আয়োজনে সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের সামনে সড়কে শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তালুকদার মোঃ জিয়াদ হোসাইন বলেন, সম্প্রতি বেপরোয়া গতির গাড়ি চালানোর জন্য সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী সানজিদা আক্তার শিমু (১১) ইজিবাইকের চাপায় মারা যায়। তিনি বলেন, বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদসহ নিরাপদ সড়ক ও সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন করছি।
মানববন্ধন শেষে নিহত শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- প্রভাষক সাহাদাৎ হোসেন, সহকারী শিক্ষক অপরুপ হালদার, রেবতী হালদার, ফজিলাতুন্নেছা বকুল, সরদার মেহফুজ আজিজ টুলু, বিলতা হালদার প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন