রাঙ্গামাটি জেলা পুলিশের দুই পরিদর্শককে বিদায় সংবর্ধনা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের দুইজন পুলিশ পরিদর্শককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ ২০২৬) জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক মোঃ মাসরুরুল হক (ওসি, বিলাইছড়ি থানা) এবং পুলিশ পরিদর্শক গাজী মোঃ শেখ আব্দুল্লাহ (ইনচার্জ, কন্ট্রোল এন্ড অপস্)-এর হাতে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় পুলিশ সুপার তাদের কর্মজীবনের গুরুত্বপূর্ণ অবদান, সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাগেরহাটে লক্ষ্মীখালী খালের উপর ব্রিজ নির্মাণ ও নির্বাহী প্রকৌশলী প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ অনতিবিলম্বে শুরু