রাজবাড়ীর বালিয়াকান্দিতে ফ্রিজ খুলে ফ্রিজের রেগুলেটরে অসাবধানতাবশত হাত দিলে বিদ্যুৎতারিত হয়ে দুই বছর ৬মাস বয়সী আব্দুল্লাহ ওরফে আহাদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলপাকুরিয়া গ্রামের শিপন শেখর (রাব্বু) ছেলে।
সোমবার (৩০ মার্চ) সকাল ১০ টার সময় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামের বাড়ীতে এ ঘটনা ঘটে।
ওই পরিবারের সদস্যরা জানিয়েছেন, শিপন শেখর (রাব্বু) ছেলে দুই বছর ছয় মাস বয়সী আব্দুল্লাহ (আহাদ) মা কাকলি খাতুন সকালে রান্না করার জন্য রান্না ঘরে যায়। এসময় আব্দুল্লাহ আহাদ ঘরের ভিতর প্রবেশ করে ফ্রিজের মধ্যে কিছু একটা খাবার খোঁজার জন্য ফ্রিজ খুলে ফ্রিজের রেগুলেটরে অসাবধানতাবশত হাত দিলে বিদ্যুৎতারিত হয়ে ঘরের মেঝোতে লুটিয়ে পড়ে। কিছু সময় পর তার মা ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পায় আব্দুল্লাহ আহাদ অসুস্থ অবস্থায় পড়ে আছে। তখন কাকলি খাতুন চিৎকার চেঁচা মেচি করলে আশেপাশের লোকজন এসে চিকিৎসার জন্য দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বালিয়াকান্দি থানা পুলিশকে সংবাদ দিলে বালিয়াকান্দি থানার এসআই হিমাদ্রি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




