রূপসী বাংলা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ নগরীর কালিঝুলিস্থ রূপসী বাংলা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
রূপসী বাংলা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সম্মানিত সদস্যবৃন্দের অংশগ্রহণে রূপসী বাংলা সম্মেলন কক্ষে  আয়োজিত ১৯তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মননিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন  ও
মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন  সমবায় বিভাগ ময়মনসিংহের যুগ্ম-নিবন্ধক মোঃ আবদুল ওয়াহেদ  ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রূপসী বাংলা কেন্দ্রীয় ক্ষুদ্রব্যবসায়ী সমবায় সমিতি লি: ময়মনসিংহের সভাপতি ও
ময়মনসিংহ জেলা সমবায় ইউনিয়নের পরিচালক এবং  বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি
মোঃ আবুল হোসাইন ।
বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচীর মধ্যে ছিল সভাপতির স্বাগত ভাষণ, ব্যবস্থাপনা কমিটির ২০২৪-২০২৫ অর্থ বছরের কার্যবিবরনী পেশ ও অনুমোদন, . ২০২৪-২৫ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পেশ ও অনুমোদন প্রসঙ্গ, ২০২৪-২৫ অর্থ বছরের লভ্যাংশ ঘোষণা ও বন্টন অনুমোদন, উদ্বৃত্তপত্র ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা,  সদস্যদের ঋণ প্রদান ও কেন্দ্রীয় সমিতিসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ ও অনুমোদন, বিভিন্ন প্রকার সঞ্চয়ের লভ্যাংশ হার নির্ধারন ও অনুমোদন,  ২০২৫-২৬ ও অর্থবছরের প্রস্তাবিত আয়-ব্যয় বাজেট পেশ ও অনুমোদন। ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক ও ব্যয় উত্তোরণ বাজেট পেশ ও অনুমোদন,. রূপসীবাংলা ফ্যাশন এর করনীয় সিদ্ধান্ত, স্টাফদের ভবিষ্যৎ তহবিল প্রভিডেন্ট ফান্ট, পেনশন, গ্র্যাচুইটি গঠন ও অনুমোদন,
 প্রভিডেন্ট ফান্ট (পিএফ) ঋণ নীতিমালা অনুমোদন, স্থায়ী সম্পদের পুন মূল্যায়ন অনুমোদন,. সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, বহুবিবাহ ও যৌতুক প্রথা এর কুফল সম্পর্কে জনগণকে সচেতনতামূলক প্রোগ্রাম অনুমোদন ইত্যাদি ।
রূপসী বাংলা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর  বার্ষিক সাধারণ সভাটির  সঞ্চালনায় ছিলেন  মানবসম্পদ উন্নয়ন ব্যবস্থাপক   মো.  আসাদুজ্জামান  ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন