কৃষকের মান বৃদ্ধি, কৃষি সম্পর্কে জানা ভালো ফলন পাওয়ার জন্য লক্ষ্মীপুর সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষন মূলক প্রোগ্রাম পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস।
লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের  উদ্যোগে ২০২৫/২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
২০/০৮/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটে লক্ষ্মীপুর সদর উপজেলা অডিটোরিয়ামে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক, কৃষিবিদ জহির আহমেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা প্রশিক্ষন অফিসার, কৃষিবিদ মোহাম্মদ মন্জুর হোসেন,
আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ সাইফুল ইসলাম,
সভাপতিত্ব করেন,  লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান ইমাম
এসময় বক্তারা বলেন, কৃষির মান বৃদ্ধি, ভালো ফসল পাওার জন্য নিয়মিত কৃষির উপর প্রশিক্ষন নিতে হবে,
এবং ফলন বাড়ানোর জন্য গাছের পরিচর্যা করতে হবে।
আগাছা পরিষ্কার করতে হবে।
নিয়মিত সার প্রয়োগ করতে হবে। এ বিষয় গুলোর উপর গুরুত্ব দিলে একজন কৃষক ভালো ফসল ফলাতে পারবে এবং সে আর্থিক ভাবে লাভবান হবে।