মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

​লামায় উৎসবমুখর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু,প্রথম দিনে অনুপস্থিত ২২ জন পরীক্ষার্থী

​বান্দরবানের লামা উপজেলায় উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা শুরু হয়েছে।২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলার ০৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,এ বছর লামা উপজেলায় মোট ৮টি কেন্দ্রে নিয়মিত ও অনিয়মিত মিলে স্কুল-মাদ্রাসার মোট ১৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।

প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি এবং অভিভাবকদের সুশৃঙ্খল অবস্থান লক্ষ্য করা গেছে।​ এসময় উপস্থিত কেন্দ্রের ট্যাগ অফিসার সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ  জানিয়েছেন, সরকারি নির্দেশনা মোতাবেক নকলমুক্ত এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।

পরিক্ষা শুরুর পর দাখিল সাধারণ ও দাখিল ভোকেশনালসহ পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মঈন উদ্দিন এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মঈন উদ্দিন জানান,প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে, ৮টি কেন্দ্রে মোট ১৭০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন