শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন সম্পন্ন

গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘ঐতিহ্যের ৮৫ বছর’ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের নিবন্ধন (রেজিস্ট্রেশন) প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৫ মার্চ ২০২৬ইং তারিখে নির্ধারিত সময়সীমা শেষ হয়।
​বিদ্যালয়টির গৌরবোজ্জ্বল ৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মিলনমেলায় অংশগ্রহণের জন্য দেশ ও বিদেশে অবস্থানরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রেজিস্ট্রেশন শেষ হওয়ার মধ্য দিয়ে শুরু হলো মূল অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি।
​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “নির্ধারিত সময়ের মধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া আমাদের অভিভূত করেছে। আমরা এখন একটি স্মরণীয় উৎসব উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছি।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন