টাঙ্গাইলের সখিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে অগণিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। চলছে রমরমা বাণিজ্য। এগুলো হলো, শেফা ডায়াগনস্টিক সেন্টার, হলিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার, শুভেচ্ছা ক্লিনিক এন্ড নার্সিং হোম, বাংলাদেশ ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, আল এহসান হাসপাতাল, মা ও শিশু কেয়ার ক্লিনিক, সোহাগ ডায়াগনস্টিক সেন্টার, ইভা ডায়গনস্টিক সেন্টার, সখিপুর মা ও শিশু হাসপাতাল, হেলথ কেয়ার ক্লিনিক, মডার্ন ডক্টরস ক্লিনিক এক-দুই , নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টার, আল আমিন ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ফাতিন ডায়াগনস্টিক সেন্টার, সখিপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার, খাজা ইউসুফ ডায়াগনস্টিক সেন্টার, সিটি ডায়াগনস্টিক সেন্টার, মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার, মানবিক হাসপাতাল, গ্রীনলাইফ ক্লিনিক, নিধি ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার ক্লিনিক, জনসেবা ডায়াগনস্টিক সেন্টার। সেতু ডেন্টাল সার্জারি,আলীম ডেন্টাল সার্জারি, সেবা ডেন্টাল, রুমা ডেন্টাল, মেডিকেয়ার ডেন্টাল,মারুফ ডেন্টাল, সীমা ডেন্টাল সার্জারি,আলম ডেন্টাল সার্জারি,তমা ডেন্টাল। পপুলার ফিজিওথেরাপি, সেবা ফিজিওথেরাপি ন্যাচারাল হিজমা থেরাপি। চক্ষু হাসপাতাল ও চক্ষু সেবা সেন্টার। সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশেই এগুলো গড়ে উঠেছে। কোন ক্লিনিকেই নিয়মিত ডাক্তার বসেন না অন কলে ক্লিনিকে ডাক্তার আসেন। কচুয়া রোডে মা ও শিশু কেয়ার ক্লিনিকে একজন মাত্র ডাক্তার শামসুল আলম,শিশু চিকিৎসক। তিনি বরাবরই সিজারিয়ান অপারেশন করে থাকেন। ক্লিনিকগুলোতে অসুস্থ রোগী নেওয়ার জন্য এলাকাভিত্তিক ক্লিনিক কর্তৃক নিয়োগপ্রাপ্ত দালাল রয়েছে। এছাড়া সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে রোগী ভাগিয়ে নেওয়ার জন্যও দালাল নিয়োগ করা রয়েছে। এসব ক্লিনিক তদারকি করার জন্য টাঙ্গাইল সিভিল সার্জন দায়িত্বে রয়েছেন । সিভিল সার্জনের অনুপস্থিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তদারকির কথা থাকলেও কখনোই করে না। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহানা পারভীন রুমা বলেন, ক্লিনিক গুলো তদারকি করার জন্য সময় সুযোগ হয়ে উঠে না। ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।




