সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে শরণখোলার বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার হোসেনের স্ত্রী

সড়ক দুর্ঘটনায়  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করছে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সরোয়ার হোসেনের স্ত্রী কোহিনুর বেগম (৪৫)। নিহত কোহিনুর বেগম গত ২৬ এপ্রিল ২০২৬ রবিবার বিকাল ৪ টা ২৫ মিনিটে রায়েন্দা বাজার পাঁচ রাস্তায় মোটর চালিত ভ্যান গাড়ি তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত লেগে মারাত্মক ভাবে যখম হয়। দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনাহলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করে। কিন্তু তাকে আরো উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ০৯ মে ২০২৬ শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। নিহত কোহিনুর বেগমের দুই মেয়ে এক ছেলে স্বামীসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। নিহত কোহিনুর বেগমের স্বামী সরোয়ার হোসেন জানিয়েছেন তার বড় মেয়ে সাদিয়া ইউরোপের মালটায় থাকেন। মায়ের মৃত্যুর খবর শুনে সেখান থেকে রওনা দিয়েছে। বড় মেয়ে আসার পরে সিদ্ধান্ত হবে জানাজা এবং দাফন কখন কোথায় হবে। বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার হোসেনের স্ত্রীর মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া  নেমে এসেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে শরণখোলার বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার হোসেনের স্ত্রী

সড়ক দুর্ঘটনায়  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করছে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার