সিরাজগঞ্জের বেলকুচিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে “অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৬ মে) সকালে বেলকুচি লোকাল সাপ্লাই ডিপো (এলএসডি) ক্রয় কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিরুল ইসলাম খান আলীম।

​উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।

​অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, দেশের কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে খাদ্য অধিদপ্তর। এর ফলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে।

​ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, এলাকার কৃষক সাধারণ, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

​খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন