বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময় হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এই ঘটনা ঘটে। গোলাগুলির পরে ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। বনদস্যুদের ব্যবহৃত একটি বন্ধুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বনরক্ষীরা।
উদ্ধার জেলরা হলেন, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান, একই উপজেলার মো: হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম, দকোপ উপজেলার ইরাক শেখ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, শেলারচর টহল ফাড়ির সিঙারটেক এলাকায় শেলারচর টহল ফাড়ি এবং স্মার্টটিমের যৌথ টহল চলাকালীন ডাকাতের উপস্থিতি টের পেয়ে সে দিকে অভিযান পরিচালনা করা হয়। ডাকাতরা গুলি ছুরলে বনকর্মীরা পালটা গুলি ছুড়েন। তাদের দিকে ৭ রাউন্ড গুলি ছোড়া হয়। ডাকাতরা পরবর্তীতে তাদের ট্রলার এবং ৪ জন জিম্মি রেখে পালিয়ে যায়। জিম্মিরা শেলারচর টহলফাড়ির হেফাজতে আছেন। উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনরক্ষীদের গুলি করা দস্যুরা শরীফ বাহিনীর সদস্য বলে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঘুষের টাকায় বিলাসবহুল রাজত্ব: দুদকের জালে সাবেক পিরোজপুর সদর সাব-রেজিস্ট্রার মোঃ আবদুর রব ওরফে মিন্টু মৃধা ও স্ত্রী নাছরিন আক্তার

সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ-দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জীবননগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ৩১ জন শিক্ষার্থীর বাই সাইকেল বিতর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায়