মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনার ঠাকুরগাঁওয়ের হরিপুরে সকাল ৬.০৬ মি. ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা, পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পতাকা উত্তোলন,বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো, ডিসপ্লে প্রদর্শন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার,মো. রায়হানুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) উজ্জ্বল বাইন,
বাংলাদেশ পুলিশ হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল হাকিম আজাদ,
বাংলাদেশ পুলিশ হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শরিফুল ইসলাম শরিফ,
উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন,উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা,
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর রহমান (মুজাহিদ) উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো. সোহাগ রানা, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রাসারন অফিসার ডা.সুবর্ণা রানী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম সাজ্জাদুজ্জামান সাজ্জাদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি রমিজ উদ্দিন আহমেদ,উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি কামরুল হাসান,হরিপুর উপজেলা শাখার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, শাবানা পারভীন,উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মঈনুদ্দীন আল মাদানী প্রমুখ।
আরোও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন,বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, শিক্ষক, প্রভাষক ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্কুলের শিক্ষাথীরা কুজকাওয়াজ ও নেচে গেয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উদযাপন করেন । হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার – ভিডিপি ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএন সিসি কর্তৃক কুচ- কাওয়াজ অভিবাদন গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশ,জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা, ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফয়েজ মোঃ জামান, সহকারী শিক্ষক হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুর- ঠাকুরগাঁও।
আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিষয়ের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




