বৃহস্পতিবার,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ৪৪ হাজার টাকা

দিনাজপুরের হিলিতে অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাংলাদেশি কাপড় ভারতীয় হিসেবে বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ)
দুপুরে হিলি চারমাথা,পালপাড়া ও বাজারে ভ্রাম্যমান অভিযানের মাধ্যমে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। এসময় দুইটি বেকারিকে ১৪ হাজার টাকা ও তিনটি গার্মেন্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এবং জনগনের মৌখিক অভিযোগের ভিত্তিতে আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। এতে অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে দুইটি বেকারিকে ১৪ হাজার টাকা ও বাংলাদেশি কাপড় ভারতীয় হিসেবে বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সিংকঃ বোরহান উদ্দিন, সহকারী পরিচালক,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন