আক্কেলপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ, সেবায় খুশি সাধারণ মানুষ

আক্কেলপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে চিকিৎসাসেবা প্রদান করেন আক্কেলপুর পৌর জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী পল্লী চিকিৎসক মো. ডা. রিপন হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর বায়তুলমাল সেক্রেটারি আরাফাত হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান চাঁদ, সেক্রেটারি ও কাউন্সিলর পদপ্রার্থী হোসেন আলী, ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ও কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ, পৌর জামায়াতের রুকন আবু রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

চিকিৎসাসেবা পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান। এক প্রবীণ ব্যক্তি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন আয়োজন সমাজে মানবিকতার আলো ছড়িয়ে দেয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন