কমলগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা: জনতার হাতে আটক বৃদ্ধ, পুলিশের হেফাজতে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঁঠালকান্দি গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে রুবেল মিয়ার ৮ বছর বয়সী কন্যা তাসফিয়াকে একা পেয়ে একই এলাকার মৃত মধু মিয়ার ছেলে আহমদ মিয়া (৬০-এর বেশি) তাকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরিস্থিতির ভয়াবহতা দেখে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত আহমদ মিয়াকে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে আটকে রেখে কমলগঞ্জ থানায় খবর দেয়।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে এবং তাকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবার ও এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে




