‘বাংলাদেশের বহুত্ববাদী রাষ্ট্র গঠনের পথ দেখিয়েছিলেন এম এন লারমা

মানবেন্দ্র নারায়ণ (এম এন) লারমার সংবিধান দর্শন বাংলাদেশের বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনও অত্যন্ত প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন লেখক, গবেষক, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এম এন লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘জাত্যভিমানী সংবিধানের খেরোখাতায় মানবেন্দ্র নারায়ণ লারমার

Read More »

সিসিকের নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে রাষ্ট্রপতি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে পৌঁছান। এ সময় সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নির্ধারিত সময়ের অনেক আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত

Read More »

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট গঠনের পরিকল্পনা চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) বোর্ডরুমে কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশ বাহিনীতে প্রকৌশল, আইটি ও কম্পিউটার সায়েন্স

Read More »

সরকার গঠনের ২১০ দিন পর সচিবদের নিয়ে প্রথম বৈঠক আজ

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর প্রথমবারের মতো সব সচিবকে নিয়ে বৈঠক হতে যাচ্ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের চলমান কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিষয়ে সভায় আলোচনা হবে। পাশাপাশি জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) নিয়ে

Read More »

হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে পৌঁছায়। এ সময় তিনি মাজারে অবস্থান করেন এবং হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে দুপুর ১২টা ৪৯ মিনিটের দিকে রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন। পরে

Read More »

টেকসই উন্নয়নে বাংলাদেশ পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় : বিজ্ঞানমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, টেকসই উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার বাড়াতে চায় বাংলাদেশ। একই সঙ্গে পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য উৎপাদন, জ্বালানি ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতেও এই প্রযুক্তির সুফল কাজে লাগাতে হবে। ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের

Read More »

৮ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইবি শিক্ষার্থীরা, তারিখ নির্ধারণ

দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন। রাষ্ট্রপতির সম্মতি নিয়ে আগামী বছরের ফেব্রুয়ারির ১, ২ ও ৩ তারিখে অনুষ্ঠিত হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এক সাক্ষাৎকালে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন।

Read More »

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসবেন আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এই অভিযোগের তদন্তের বিষয়ে ফেসবুক লাইভে কথা বলতে হাজির হবেন তিনি নিজেই। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলের

Read More »

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার

বর্তমান সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো.আসাদুজ্জামান। সোমবার বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে। তিনি আরও বলেন,

Read More »

টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি, গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফে মানব পাচারবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে মানব পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও বিজিবি। এ সময় পাচারের উদ্দেশ্যে অপহৃত ১৬ বছরের এক কিশোরকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। পুলিশ জানায়, শনিবার (১২

Read More »