কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ  মোঃ সেলিম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান। উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, সাবেক পৌর  মেয়র ও উপজেলা বিএনপির,  সহ-সভাপতি এডভোকেট রবিউল হাসান, মাধ্যমিক একাডেমি  সুপারভাইজার আতিকুর রহমান, কেন্দ্রীয় মৎস্য কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিন্টু ও মৎস্য বিভাগের ক্ষেত্র  সহকারী ইসমাইল হোসেন।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য সম্পদের টেকসই উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জলাশয় সংরক্ষণ ও মৎস্য আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তারা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম,  সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সহ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ

স্থানীয় মৎস্যচাষি, জেলে, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্যচাষিদের উদ্বুদ্ধকরণ, সচেতনতামূলক কার্যক্রম ও মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।এ ছাড়া এ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পাকুুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি পালন করা হয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের