কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায

শনিবার (৩ অক্টোবর) সিরাজগঞ্জের কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল ইসলাম বকুল এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর উপজেলা পরিষদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় কাজিপুর উপজেলার  ইউ এনও (ভারপ্রাপ্ত) নাঈমা জাহান সুমাইয়া, পুলিশ কর্মকর্তা সহ বেশ কিছু সহকর্মী বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম বকুলের পিতার নাম মরহুম  আব্দুল গফুর

Read More »

কাজিপুরে রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ অবৈধ অস্ত্রধারী গ্রেফতার

 সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানাধীন সীমান্ত বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি রিভলবার, ৩ রাউন্ড তাজা গুলি এবং ১টি মোটরসাইকেল সহ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ টিম। গ্রেফতারকৃত  মোঃ নাসিম হোসেন (৩০) সিরাজগঞ্জ সদর উপজেলা কুড়ালিয়া গ্রামের  পিতা-মোঃ শফিকুল ইসলামের পুত্র। কাজিপুর থানা পুলিশের একটি টিম ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ সীমান্ত বাজার এলাকায় মাদকদ্রব্য,

Read More »

পাইকরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৭৩ নং পাইকরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবক সদস্য মোঃ জহুরুল ইসলামের অভিযোগ, করেন কোনো প্রকার সভা না ডেকে বিদ্যালয়ের পিয়ন মোঃ মোতালেব হোসেনকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে সদস্যদের স্বাক্ষর নেওয়া হয়েছে। জানা যায়, প্রথম দফায় মোঃ হেলাল উদ্দিনকে সভাপতি দেখিয়ে

Read More »

কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে

Read More »

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

“জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে নানা কর্মসূচি রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর রেজাউল

Read More »

ঈদুল আযহায় সোনামুখী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ নং সোনামুখী ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ ও কুরবানির মহান বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই আনন্দের দিনে আসুন আমরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ

Read More »

সিরজাজগঞ্জের কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ। বাঙালীর   সংস্কৃতির প্রধান উৎসব পহেলা বৈশাখ।বাংলা সনের  ১৪৩৩ বঙ্গাব্দ  শুভ বাংলা নববর্ষ নানা আয়োজনের মধ্য দিয়ে কাজিপুরে  পালিত   হয়েছে দিবসটি।  (১৪এপ্রিল) পহেলা বৈশাখ কাজিপুর উপজেলা প্রশাসনের  আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে  বাঙালির সংস্কৃতির বিভিন্ন উপকরণ সম্বলিত  একটি বর্ণাঢ্য  বৈশাখি শোভাযাত্রা উপজেলা চত্ত্বর থেকে আলমপুর চৌরাস্তা  প্রদক্ষিণ করে  উপজেলা

Read More »