কুকুর পাগল হলে ভ্যাকসিনও আছে পাটোয়ারীকে উদ্দেশ্য করে ছাত্রদল নেতা রিয়াদ

বিএনপি বর্তমান চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীবিদদের সম্পর্কে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা মহানগর ছাত্রদল। এরই ধারাবাহিকতায় শনিবার (১ আগস্ট) রাতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
প্রজ্জ্বলিত মশাল হাতে ​বিক্ষোভ মিছিলটি রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গ্রিন রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন থানা ও কলেজ ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
​মিছিল চলাকালে নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
​সংক্ষিপ্ত সমাবেশ ও নেতাদের বক্তব্য
​মিছিল শেষে গ্রিন রোডে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল নেতৃবৃন্দ। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিম উদ্দিন আবিদ এবং সরকারী টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াদ হাসান এনসিপি নেতা পাটোয়ারীকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় ছাত্রদল নেতা রিয়াদ বলেন, “কেউ যদি সুষ্ঠু-ধারার রাজনীতি করতে চান , তাহলে স্বাগতম।আর যদি অপরাজনীতি করতে চান , তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
সেই সাথে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,” মনে রাখবেন কুকুর যদি পাগল হয় ভ্যাকসিনও কিন্তু আছে।”
​বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশে যদি কেউ সুস্থ ধারার রাজনীতি করতে চায়, তবে তা স্বাগত জানানো হবে। কিন্তু রাজনীতির নামে কুরুচিপূর্ণ মন্তব্য বা অপরাজনীতি করার চেষ্টা করা হলে ছাত্রদল রাজপথে তার উপযুক্ত দাঁতভাঙা জবাব দেবে।
তারা অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহার এবং এনসিপির শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
​উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে
​উক্ত মশাল মিছিলে উপস্থিত ছিলেন
​ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোহন ও মোঃ হাসিবুর রহমান শুভ, সহ-সাধারণ সম্পাদক রিয়াদ খান।
​বিভিন্ন থানা ও কলেজ ইউনিটের মধ্যে  কলাবাগান থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রবিন বাকাউল, হাজারীবাগ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ রফিক, নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, নিউ মার্কেট থানার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আসিফ হক ও যুগ্ম আহ্বায়ক জহির পাটোয়ারী, ধানমন্ডি থানার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুকুজামান জুয়েল, যুগ্ম আহ্বায়ক পলাশ হাওলাদার ও মোঃ সোহান হোসেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন ১৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রানা মাতবর সানা, সাধারণ সম্পাদক আল মামুন, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ দিপু, সহ-সভাপতি নাঈম খান, সাংগঠনিক সম্পাদক নিরব খান, যুগ্ম সম্পাদক আল মমিন ও রাকিব মোল্লা।এতে আরোও উপস্থিত ছিলেন কলাবাগান থানা, নিউমার্কেট থানা, হাজারীবাগ থানা এবং নিউ মডেল কলেজ ও টিটিসি কলেজের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কার্য নির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান

বরগুনা জেলার বামনা উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আসমাতুন্নেছা পাইলট

চিলাহাটিতে আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত, মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নীলফামারীর চিলাহাটিতে আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে