চিলাহাটিতে আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত, মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নীলফামারীর চিলাহাটিতে আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
রোববার (২ আগস্ট) সকাল ১১টায় চিলাহাটি বাজারের শেখ মার্কেটের ২য় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সানি ইবনে মমিন বলেন, “চিলাহাটি ও আশপাশের মানুষের উন্নত স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে আধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রতিষ্ঠান চালু করা হয়েছে। বর্তমানে আল্ট্রাসনোগ্রাম ও বিভিন্ন রক্ত পরীক্ষা করা হচ্ছে। পর্যায়ক্রমে প্যাথলজি বিভাগের প্রায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালু করা হবে।”
তিনি আরও বলেন, “রংপুরে যেসব বিশেষায়িত পরীক্ষা করাতে হয়, সেগুলোর অধিকাংশই উন্নত প্রযুক্তির মাধ্যমে চিলাহাটিতেই করার ব্যবস্থা করা হবে। নির্ভুল রিপোর্ট ও মানসম্মত সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
প্রতিষ্ঠানের পরিচালক অনিক আহসান প্রধান বলেন, “চিলাহাটির মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। সেবার মান বজায় রেখে প্রতিষ্ঠানটি মানুষের আস্থা অর্জনে কাজ করবে।”
প্রধান মার্কেটিং অফিসার জয়নাল আবেদিন বলেন, “উন্নত প্রযুক্তি ও আন্তরিক সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতে আরও নতুন স্বাস্থ্যসেবা যুক্ত করা হবে।”
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগী দেখা, চিকিৎসা পরামর্শ প্রদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হবে। এর ফলে চিলাহাটি ও আশপাশের এলাকার মানুষ নিজ এলাকাতেই উন্নতমানের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
স্থানীয়দের প্রত্যাশা, মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চালুর মাধ্যমে চিলাহাটির স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কার্য নির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান

বরগুনা জেলার বামনা উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আসমাতুন্নেছা পাইলট

চিলাহাটিতে আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত, মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নীলফামারীর চিলাহাটিতে আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে