পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রামার্ধন এলাকায় জনতার হাতে আটক ফজলু সরদার ও বিরু বিশ্বাস নামে দুই গরুচোর।
সরেজমিনে গিয়ে জানা যায় গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রামার্ধন এলাকায় জামাল মাতব্বর ও শাহ আলী নামে দুই জন ভুক্তভোগীর দুইটি গরু চুরি হয়েছে। গত ১০ আগস্ট ফজরের আজানের পরে নামাজ পরার জন্য মুসুল্লিরা বের হলে দেখতে পায় একটি গাড়িতে দুইটি গরু নিয়ে য়ায়। বিষয়টি সকাল হলে গরুর মালিক জামাল মাতব্বর ও শাহ আলী গরুর খরে গরু দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তখন যানতে পারে স্থানীয় বিরু বিশ্বাসের গাড়িতে দুটি গরু নেয়া হয়েছে।
বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন এর কাছে জানালে সে বিভিন্ন কৌশলে বিরু বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে বলে ফজলু সরদার তার গাড়িতে গরু তুলে দেয়। পার্শ্ববর্তী উপজেলা বাউফলের কালাইয়া বাজারে ৭০ হাজার টাকায় গরু দুটি বিক্রি করে।পরে ফজলু সরদারকে স্থানীয় জনগন আটক করেন এবং স্বীকার করেন। এছাড়াও গত ৩ আগস্ট স্থানীয় অসহায় লাল মিয়া দালাল এর স্ত্রী মোসাঃ মোরশেদা বেগম এর একটি আবাল গরু দিনের বেলায় চুরি করে নিয়েছে তাও তারা স্বীকার করেছেন।
এনিয়ে এলাকায় সরগোল শুরু হয়। পরে কাটাখালী বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের কক্ষে আটকিয়ে রাখা হয়। খবর পেয়ে পুলিশ আসলেও স্থানীয়দের হস্তক্ষেপে চোরদের নিতে পারেনি। এদিকে স্থানীয় মেম্বার মোঃ জাহাঙ্গীর হোসেন গরু বিক্রির ৭০ হাজার টাকা ও গাড়িটি জব্দ করেন এবং স্টাম্পে স্বাক্ষর রাখেন।
এনিয়ে স্থানীয় জনপ্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন এর কাছে জানতে চাইলে সে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
এবিষয়ে স্থানীয় বিএনপি নেতা ভিপি শহিদুল ইসলাম মোল্লা বলেন চোরকে ধরা হয়েছে। চোর স্বীকারউক্তি দিয়েছে যে গরু চুরি করেছে। তাই গরুর যে দাম তা দিবে না হলে গরু ফিরত দিবে।তার পরে চোর থানায় নিয়ে বিচারের আওতায় নিক তাতে আমাদের জনগনের কোন দাবি নেই। আমরা চোরের বিচার চাই।




