গাইবান্ধার সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে চারজনের মৃত্যু, এলাকায় আতঙ্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা-এ পাগলা কুকুরের কামড়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (১২ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগম নামে আরও একজনের মৃত্যু হয়। এর আগে গত ৬ ও ৯ মে আরও তিনজন মারা যান।
নিহতরা হলেন— উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের নন্দ রানী, একই ইউনিয়নের ফুল মিয়া, ছাপরহাটি ইউনিয়নের রতনেশ্বর কুমার এবং সর্বশেষ মারা যাওয়া কঞ্চিবাড়ি ইউনিয়নের আফরোজা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল কঞ্চিবাড়ি ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকায় একটি বেওয়ারিশ পাগলা কুকুর হঠাৎ করে হামলা চালায়। এ সময় দুই শিশুসহ অন্তত ১৩ জন আহত হন। কুকুরটির কামড়ে গুরুতর আহতদের মধ্যে একে একে চারজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশুদের বাইরে চলাফেরায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরাজয় অনিবার্য: কট্টর ইসরায়েল-পন্থী রবার্ট ক্যাগ্যান

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিও-কনজারভেটিভ তাত্ত্বিক এবং কট্টর ইসরায়েল-পন্থী হিসেবে পরিচিত রবার্ট

গলাচিপায় মৎস্য চাল বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি, ঘুষ ও তালিকা জালিয়াতিতে বঞ্চিত প্রকৃত জেলেরা

‎পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মৎস্য চলে নিয়ে সাম্প্রতিককালে বিভিন্ন ইউনিয়নে নানা