
গাইবান্ধায় সাংবাদিকদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময়
বিগত অন্তর্বর্তীকালীন সরকার দেশের ঋণের যে তথ্য দিয়েছিল, বাস্তবে তার সঙ্গে বড় ধরনের গরমিল পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া হিসাবে ঋণের পরিমাণ ছিল ১৭ শতাংশ। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হিসাব করে দেখা গেছে, ঋণের পরিমাণ ৩৭ শতাংশ।








