গাজীপুরে ৯ বছরেও শেষ হয়নি সংযোগ সড়ক—তুরাগ পাড়ের মানুষের অন্তহীন ভোগান্তি

গাজীপুর সিটি কর্পোরেশন ও কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকায় তুরাগ নদীর ওপর নির্মিত একটি সেতু যেন আজও অপূর্ণ স্বপ্ন হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় ৯ বছর আগে নির্মাণ কাজ শুরু হলেও এখনো সেতুর সংযোগ সড়ক সম্পূর্ণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, সেতুটি নির্মাণ করা হলেও দুই প্রান্তে সংযোগ সড়ক না থাকায় সেটি ব্যবহার উপযোগী হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প ও কাঁচা পথ দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়—কাদা আর পানিতে চলাচল হয়ে ওঠে প্রায় অসম্ভব।

এই সেতুটি কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটি করপোরেশনের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এর গুরুত্ব অনেক বেশি। অথচ বছরের পর বছর পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সেতু আছে কিন্তু রাস্তা নেই—এটা আমাদের জন্য এক ধরনের ব্যঙ্গ। ১০ বছর ধরে শুধু আশ্বাসই শুনছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।”

এলাকাবাসীর দাবি, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ কাজ শেষ করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হোক। এতে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ব্রিকস সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার আহ্বান জানালেন আরাগচি

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস জোটভুক্ত দেশগুলোর বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার